প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী ব্যাপার, অ্যাঁ? অভদ্রের মতো নিজের কাণ্ডটা এদিকে ঝুঁকিয়ে রেখেছেন যে?
সরি। আমার আসলে কাণ্ডজ্ঞান একটু কম।

এক্সকিউজ মি, আপনার পরিচয়টা একটু জানতে পারি?
পরিচয় দিতে পারব না। ফল ধরে রেখেছি, ওইটা দেখে চিনে নেন।

একটা প্রশ্ন ধরি তোরে। বল তো, আমাদের যে জীবন আছে, এইটা প্রথম কোন বিজ্ঞানী বলেছেন?
অনেক হার্ড কোয়েশ্চেন ভাই। আমি আমজনতা, আমার পক্ষে অ্যানসার দেওয়া সম্ভব না।

আচ্ছা, আমরা অন্যদের চেয়ে কোন দিক দিয়ে আলাদা?
অন্যদের মতো আমাদের কোথাও কোনো ব্রাঞ্চ নেই!
হা হা হা। এইটা ভালো ছিল।

তা তোমার মূল সমস্যা কী?
মূল সমস্যা না, আমার আসলে পাতা সমস্যা। পাতায় পোকা ধরছে।

আমরা গাছেরা কত বিনয়ী! যত ওপরেই উঠি না কেন, পা সব সময় মাটিতেই থাকে।
হক কথা বলছেন ভাই।