বৃত্তি পেলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ২২৩ জন শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ২২৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফল, পরিবারের আয়, মুক্তিযোদ্ধার সন্তান, একই পরিবারের দুই সন্তান এসব বিবেচনা করে বৃত্তি দেওয়া হয়। উল্লেখ্য, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক ছাত্রছাত্রীকে বৃত্তি দেয়।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রণজিত কুমার ধর, রেজিস্ট্রার মো. নুরুল হুদা সিকদার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সরোয়ার উদ্দীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুল আবছার, সহকারী রেজিস্ট্রার আখতারুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।