বৃত্তিবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃত্তি
এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ বনবিদ্যায় স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে ভিয়েতনাম জাতীয় বিশ্ববিদ্যালয়। স্নাতকে ভালো ফলসহ আইইএলটিএস বা টোয়েফল থাকতে হবে। বৃত্তির আওতায় সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে প্রথম পাঁচজন পাবেন পূর্ণ টিউশন ফি ও আবাসন সুবিধা, বাকি পাঁচজন পাবেন অর্ধেক টিউশন ফিসহ বার্ষিক এক হাজার ডলার ও আবাসন সুবিধা। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট। বিস্তারিত: http://goo.gl/7ri6Zq

জার্মানির স্নাতকোত্তর বৃত্তি
জার্মানির শিক্ষা বিনিময় সেবা (ডিএএডি) সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বৃত্তি আহ্বান করেছে। আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পাবিলিক পলিসি ও গুড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ দেওয়া হবে এই বৃত্তির আওতায়। নির্বাচিত শিক্ষার্থী বৃত্তি হিসেবে পাবেন মাসিক ৭৫০ ইউরোসহ আনুষঙ্গিক সুবিধা। নিজ দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কাজে আগ্রহী তরুণদের বৃত্তির জন্য বিবেচনা করা হবে। এর বাইরে স্নাতক পর্যায়ে ভালো ফল থাকতে হবে। শিক্ষার্থী ছাড়া তরুণ পেশাজীবীরাও আবেদন করতে পারবেন। ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
বৃত্তি ও আবেদনের বিস্তারিত: https://goo.gl/ZRj9ps