বৃষ্টিতে আমনের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত ২০ অক্টোবর থেকে টানা এক সপ্তাহের বৃষ্টিতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বাকি ধানগুলো ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছি। একদিকে রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রমিকসংকট, অন্যদিকে বৃষ্টি বাগড়া দিয়েছে।’ কথাগুলো বললেন উপজেলার লেলাং ইউনিয়নের বর্গাচাষি মো. আবদুল মান্নান।্রতাঁর মতো অনেক চাষির খেতের পাকা আমন ধান সম্প্রতি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ২১ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। এবার ফলনও ভালো হয়েছে। কিন্তু ধান মাড়াইয়ের সময় রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রমিকসংকট এবং অসময়ে বৃষ্টি হওয়ায় ধান গোলায় ওঠানো যায়নি।্রবিশেষ করে, উপজেলার দৌলতপুর, রোসাংগিরি, হারুয়ালছড়ি, আবদুল্লাহপুর, লেলাং, সুয়াবিল, বক্তপুর, ধর্মপুর, ভুজপুর, নারায়ণহাট, নানুপুর ও কাঞ্চনগর ইউনিয়নে এবার ধানের বাম্পার ফলন হলেও বৃষ্টির কারণে চাষিদের ক্ষতি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে নানা স্থানে জমির পাকা ধানের গোছা মাটিতে পড়ে পচন ধরেছে। আবার কোথাও কোথাও কাটা ধান মাঠে পড়ে থাকতেও দেখা গেছে। একাধিক চাষি জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে বৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এবার রোপা আমন ধান বেশ ভালো হয়েছে। তবে, এ সময় বৃষ্টি না হলে চাষিরা আরও বেশি লাভবান হতেন। তিনি ক্ষতি পোষাতে চাষিদের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।