বৃষ্টিদিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি-ভোরে ছেলেপুলে
মেতে ওঠে ভেলায়
মনটা আমার পড়ে থাকে
বৃষ্টি ভিজে খেলায়।
বৃষ্টিদিনে দুপুরবেলায়
খাচ্ছি ইলিশ ভাজা
বিকেলবেলা বাদাম খেয়ে
মনটা করি তাজা।
দশম শ্রেণি, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জামালপুর