বৃষ্টির দিনে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এখন নতুন পানির মাছ। এসব মাছের স্বাদই আলাদা। বৃষ্টিদিনের মাছের রেসিপি দিয়েছেন কল্পনা রহমানকরলার ঝোলে পাঁচমিশালি মাছউপকরণ: মাছ ২৫০ গ্রাম, করলা দুইটা, পেঁয়াজ কুচি চার টেবিল চামচ, কুমড়ার বড়ি ১০/১৫ পিস, কাঁচামরিচ সাত-আটটা। হলুদ গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, সরিষা বাটা এক টেবিল-চামচ, সরিষার তেল সিকি কাপ।প্রণালি: করলা লম্বা আঙুলের মতো কাটতে হবে। দুই টেবিল-চামচ তেলে বড়িগুলো হালকা ভেজে নিতে হবে। পাত্রে তেল দিয়ে কষাতে হবে। মসলার গন্ধ গেলে ঝোলের জন্য পানি দিতে হবে দুই কাপ। পানি ফুটে উঠলে মাছ, করলা ও বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। জোরে জ্বাল দিতে হবে। অল্প সময়ে চুলার আঁচে রাখতে হবে। কারণ বেশি জ্বাল দিলে করলা তেতো হয়ে যাবে। ঝোলটা নিজের পছন্দমতো করে নিতে হবে। সরিষা বাটা ছাড়াও এই ঝোল রান্না করা যাবে।লাউপাতার খিলিতে কাচকিউপকরণ: কাচকি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি এক কাপ, লাউপাতা প্রয়োজনমতো. শোলা কচু ভাজা এক কাপ, ধনেপাতা আধা কাপ, কাঁচামরিচ কুচি দুই টেবিল-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া এক চা-চামচ, ময়দা এক কাপ, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো, জিরার গুঁড়া আধা চা-চামচ, পাঁচ ফোড়ন গুঁড়া এক চা-চামচ, টুথপিক কয়েকটা।প্রণালিপেস্ট: ময়দা, লবণ, মরিচ গুঁড়া ও পানি দিয়ে পেস্ট বানাতে হবে। মাছ পরিষ্কার করে পেঁয়াজ কুচি, ধনেপাতা দুই টেবিল-চামচ, কাঁচামরিচ, লবণ, হলুদ ও সামান্য তেল দিয়ে ঢেকে রান্না করতে হবে শুকনা করে।কচু কুচি করে সামান্য লবণ মাখিয়ে ডুবোতেলে মচমচা করে ভাজতে হবে।পুর: কচুভাজা, কাচকি মাছ, ধনেপাতা, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া একসঙ্গে মিশিয়ে পুর বানাতে হবে।এবার লাউয়ের পাতায় ভরে পানের খিলির মতো বানিয়ে পিক দিয়ে আটকিয়ে ময়দার পেস্টে চুবিয়ে ডুবোতেলে বাদামি করে ভেজে গরম গরম পরিবেশন করুন। নারকেলি শাপলা ফলিউপকরণ: ফলি মাছ দুটি (বড়), নারকেল বাটা তিন টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, মরিচ গুঁড়া এক চা-চামচ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ পাঁচ-ছয়টা, মেথি আধা চা-চামচ, সয়াবিন তেল সিকি কাপ, পেঁয়াজ কুচি দুই টেবিল-চামচ।প্রণালি: মাছ টুকরা করে লবণ ও হলুদ মেখে ভেজে রাখতে হবে। শাপলা ভাপ দিয়ে রাখতে হবে। অন্য পাত্রে তেল দিয়ে মেথির ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ বাদামি হলে সব মসলা ও লবণ দিয়ে কষাতে হবে। নারকেল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নারকেল ভাজা ভাজা হলে সিকি কাপ পানি দিয়ে কষাতে হবে। এতে নারকেলের ক্রিমটা বেরিয়ে আসবে। এবার এক কাপ গরম পানি দিয়ে শাপলা, কাঁচামরিচ ও মাছগুলো বিছিয়ে দিয়ে ঢাকনা দিতে হবে। মাঝারি আঁচে মাখা মাখা ঝোল রেখে নামাতে হবে।মলাই ভাতুরিউপকরণ: মলাই মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, কাঁচামরিচ ৮/১০টা, হলুদ গুঁড়া এক চা-চামচ, পেঁয়াজ পাতা এক কাপ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল সিকি কাপ, সরিষা বাটা এক টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, লাউয়ের পাতা-কচুর পাতা পরিমাণমতো। লাউয়ের ডগা কয়েকটা। ভাতের চাল দুই কাপ।প্রণালি: মাছ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ওপরের সব উপকরণ একসঙ্গে মাখাতে হবে। মাছগুলোকে ছয় ভাগ করে লাউপাতার মধ্যে মুড়ে নিতে হবে। এই পাতা মোড়ানোর সময় দুই-তিনটা পাতা ব্যবহার করা যাবে। আর মাছের সঙ্গে লাউয়ের কচি ডগাও পাতার ভেতর সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এবার রাইস কুকারে ভাতের চাল দিয়ে পানি দিতে হবে। লবণ দিয়ে সবার উপরে পাতায় মোড়ানো মাছগুলো বিছিয়ে রাইস কুকারে রান্না করতে হবে। ভাত হয়ে গেলে পাতার সুতা খুলে পাতাসহ গরম গরম পরিবেশন করুন। মলাই ভাতুরি চুলার আঁচে বসা ভাত ও প্রেসার কুকারেও রান্না করা যাবে।