বৃষ্টিরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক: মন্টু। ধরো, একটা ছাতার নিচে ১০ জন দাঁড়িয়ে আছে, কজন ভিজবে?মন্টু: কেউই না।শিক্ষক: কীভাবে?মন্টু: স্যার, আপনি তো বলেননি, ‘ধরো, বৃষ্টি হচ্ছে।’শিক্ষক বললেন, ‘একটি ক্রিকেট ম্যাচের বর্ণনা দিয়ে রচনা লেখো।’মতি দুই মিনিট পরই খাতা জমা দিল। সে লিখেছে, ‘বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত!’ঝুম বৃষ্টি। এর মধ্যে প্রচণ্ড গতিতে যাচ্ছিল গাড়িটা। সংগত কারণেই গাড়িটার পথ রোধ করে দাঁড়াল কর্তব্যরত ট্রাফিক পুলিশ।পুলিশ: এই বেকুব! এই বৃষ্টিতে কেউ এত জোরে গাড়ি চালায়?চালক: আমি তো গাড়ির ভেতর বসে আছি, গায়ে বৃষ্টির ছিটাফোঁটাও লাগছে না। বেকুব আমি—না যে বাইরে দাঁড়িয়ে বোকার মতো বৃষ্টিতে ভিজছে, সে?প্রথম বন্ধু: জানিস, গত রাতে আমাদের বাড়ির ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে।দ্বিতীয় বন্ধু: বলিস কি? তা তোদের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে?প্রথম বন্ধু: তা তো জানি না! বাড়ি তো ঝড়ে উড়ে গেছে!শিক্ষক: পল্টু, মনে করো, তুমি জাহাজে করে যাচ্ছ। এমন সময় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। কী করবে তুমি?পল্টু: স্যার, আমি দ্রুত নোঙর ফেলব।শিক্ষক: ধরো, একটু পর আবারও ঝড়! বৃষ্টি! কী করবে তুমি?পল্টু: স্যার, আমি আবারও নোঙর ফেলব।শিক্ষক: আবারও ঝড়-বৃষ্টি শুরু হলে?পল্টু: আবারও নোঙর ফেলব!শিক্ষক: ওহ্! তুমি এত নোঙর পাও কই?পল্টু: স্যার, আপনি এত ঝড়-বৃষ্টি পান কই?মালিক বলছে চাকর আবুলকে, ‘আবুল, আজ গাছে পানি দিয়েছিস?’আবুল: জি না হুজুর! বাইরে তো বৃষ্টি নেমেছে।মালিক: তো কী হয়েছে? ছাতা মাথায় দিয়ে যা!গভীর রাত। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।কেউ একজন চিৎকার করে বলছে, ‘এই যে ভাই, কেউ আছেন? একটু ধাক্কা দেবেন?’চিৎকার শুনে ঘুম ভেঙে গেল মিসেস মলির। মলি তাঁর স্বামী রফিক সাহেবকে ধাক্কা দিয়ে বললেন, ‘এই যে, শুনছো, কে যেন খুব বিপদে পড়েছে!’ঘুমাতুর কণ্ঠে বললেন রফিক, ‘আহ্! ঘুমাও তো! লোকটার কণ্ঠ শুনে মাতাল মনে হচ্ছে।’অভিমানের সুরে বললেন মলি, ‘মনে আছে সেই রাতের কথা? সেদিন তোমার কণ্ঠও মাতালের মতোই শোনাচ্ছিল।’রফিক বললেন, ‘মনে আছে। সে রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমার খুব শরীর খারাপ করেছিল। গাড়িতে করে তোমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। সেদিন আমিও চিৎকার করেছিলাম, কেউ আছেন? একটু ধাক্কা দিয়ে দেবেন?’মলি বললেন, ‘মনে আছে তাহলে। সেদিন যদি তোমার চিৎকার শুনে একটা লোকও এগিয়ে না আসত, কী হতো বলো তো? আজ অন্যের বিপদে তুমি যাবে না? প্লিজ, একটু গিয়ে দেখো না!’অগত্যা উঠতে হলো রফিক সাহেবকে। ভিজে চুপচুপা হয়ে কাদা-পানি মাড়িয়ে এগিয়ে চললেন তিনি শব্দের উৎস লক্ষ্য করে। বললেন, ‘কোথায় ভাই আপনি?’শুনতে পেলেন, ‘এই তো, এদিকে। বাগানের দিকে আসুন।’রফিক সাহেব এগোলেন। আবারও শুনতে পেলেন, ‘হ্যাঁ হ্যাঁ...ডানে আসুন। নিম গাছটার পেছনে...।’রফিক সাহেব আরও এগোলেন।‘আহ্! ধন্যবাদ! আপনার ভাই দয়ার শরীর। কতক্ষণ ধরে দোলনায় বসে আছি, ধাক্কা দেওয়ার মতো কাউকে পাচ্ছি না!’ বলল মাতাল! সংগ্রহ: মো. সাইফুল্লাহ