বৃষ্টিরমধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরতে ঘুরতে ঈদে এলেই মনের কোণে ভেসে ওঠে ঈদের হাজারো স্মৃতি। মনে পড়ে একবার ঈদের সকালে খুব বৃষ্টি হচ্ছিল। আমরা দুই ভাই ঈদগাহে যাব কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছি না। বাবা আমাদের নিয়ে যাবেন না। আমরাও নাছোড়বান্দা, কিছুতেই কথা শুনছি না। অবশেষে বাবা নিয়ে যেতে রাজি হলেন। কিন্তু বাদ সাধল বৃষ্টি। কেননা যাওয়ার জন্য তিনজনের জন্য একটা মাত্র ছাতা ছিল। এদিকে বৃষ্টি খুব জোরে পড়ছে। আমরা তো কোনো কথা শুনছি না। কী আর করা, বাবার কোলে চড়ে বসলাম দুই ভাই। বাবা আমাদের কোলে করে বৃষ্টির মধ্যে নিয়ে গেলেন ঈদগাহে।