প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে সম্প্রতি ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটি নামে নবগঠিত এই সংগঠনে ডা. নুরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জসিম উদ্দিনকে মহাসচিব ও খায়রুল আলমকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। এদিকে বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর এলাকাকে জলাবদ্ধতামুক্ত করার দাবিতে এক সমাবেশ আগামী ২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে (মসজিদ মার্কেটসংলগ্ন) অনুষ্ঠিত হবে। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সমাবেশে প্রধান অতিথি থাকবেন। বিজ্ঞপ্তি।