বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির মিলনমেলা
চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর ফরিদপুরের বাসিন্দাদের মিলনমেলা ৭ মে বিকেলে নগরের পলোগ্রাউন্ড রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রধান বক্তা ছিলেন সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম।
নৌপরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশ ছাড়া অন্য দেশের সঙ্গে যখন খেলা হয়, তখন বাংলাদেশের কিছু মানুষ পাকিস্তানকে সমর্থন দেয়। কেবল তা–ই নয়। অনেকে মুখে-গালে পাকিস্তানের পতাকা এঁকে মাঠে যায়। বাংলাদেশে জঙ্গি অর্থায়নসহ সব ধরনের কাজে বিরোধিতা করে পাকিস্তান। পাকিস্তানকে নৈতিক সমর্থন না দেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন সেবার মাধ্যমে সমিতির আওতা বাড়ানোর জন্য আহ্বান জানান।
মিলনমেলায় চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর ফরিদপুরের বাসিন্দারা অংশ নেন। মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এ এফ ইমাম আলী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসাইন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল জলিল প্রমুখ।