বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড, চট্টগ্রাম-এর আলোচনা সভা ও ইফতার গত শুক্রবার নগরের পলোগ্রাউন্ড–সংলগ্ন রেলওয়ে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক এম সাখাওয়াত হোসাইন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল জলিল। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক খায়রুল আলম। আরও বক্তব্য দেন সবদর আলী, সৈয়দ আমির আলী, নজরুল ইসলাম,শাহীন মোল্লা, কাশেম মুন্সী প্রমুখ।
সভায় গরিব ও দুস্থ ব্যক্তিদের সাহায্যের জন্য জাকাত তহবিল গঠন করার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি