বে-ভিউ স্কুলের ফুড কারনিভাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বে-ভিউ স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে গত ২৭ ফেব্রুয়ারি ফুড কারনিভালের আয়োজন করা হয়। এতে ৩৫ জন রাঁধুনির দেশি-বিদেশি বিচিত্র রকমের খাবার প্রদর্শন করা হয়। বিদ্যালয়ের ও আর নিজাম সড়কের ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানটি অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আমেনা রহমান ও জোবাইদা আশরাফ। কারনিভালে ৩৫ জন অংশগ্রহণকারীর মধ্যে সৈয়দা হানিফা আহমেদ প্রথম, ক্রিস্টিনা ম্যান্ডেজ দ্বিতীয় এবং সামিয়া মেহজাবিন তৃতীয় স্থান অধিকার করেন। এ ছাড়া আরও ১৫ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।