বে ভিউ স্কুলের বৈশাখী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বে ভিউ স্কুলের উদ্যোগে দিনব্যাপী বৈশাখী মেলা গত ৩০ এপ্রিল নগরের একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আলিফ উদ্দিন, বনি আনোয়ার, নবুয়ত শহীদ, বৈশাখী মেন্ডেস, নীলুফার ইসলাম, রওশন আরা বেগম প্রমুখ। মেলায় ১৮টি স্টল করা হয়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।