বেঁচে থাকতেই অন্ত্যেষ্টিক্রিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়ায় কী কী হয়? এটা কেবল জীবিত মানুষই জানেন। যাকে ঘিরে বিদায় আয়োজন, তার জানার কোনো কারণই নেই। তাই নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার অভিজ্ঞতাটা চেখে দেখতে চাইলেন জেং জিয়া। চীনের হুবেই প্রদেশের ২২ বছরের এই তরুণীর এমন সিদ্ধান্তে সবাই হতবাক। শেষমেশ নিজের ইচ্ছেটা পূরণ করে ছেড়েছেন জেং। রীতিমতো কফিন সাজিয়ে শোকার্ত মানুষ জড়ো করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন কদিন আগে। মৃতদেহ হিসেবে সাজিয়ে রেখেছিলেন তাঁরই মতো একটি পুতুল। জেং ব্যাখ্যা করলেন এর কারণ, ‘মৃত্যুর অভিজ্ঞতা জীবনকে আরও গভীরভাবে উপলব্ধির সুযোগ করে দিয়েছে।’ অরেঞ্জ অনলাইন