বেখেয়ালে লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু নিয়াজের রুমে ঢুকে দেখি কম্পিউটারে চলছে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা, নিশীতা গান গাইছেন। অনেকক্ষণ গান শুনলাম। অনুষ্ঠানের এক মুহূর্তে উপস্থাপক দেবাশীষ বিশ্বাস বললেন, নিশীতার গান যদি আপনাদের ভালো লাগে, তাহলে তাড়াতাড়ি তাঁকে এসএমএস করুন...। নিশীতারও দেখি একই কথা, আমাকে যদি আপনারা পরবর্তী রাউন্ডে দেখতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিশীতা লিখে এসএমএস করুন... নাম্বারে। একটি মোবাইল ফোন থেকে সর্বোচ্চ ১০টি এসএমএস করুন।বন্ধুদের কাউকে না বলে বাইরে এলাম। তারা যদি মনে করে, আমি নিশীতার প্রেমে পড়েছি, তাই চুপি চুপি নিজের মোবাইল ফোন থেকে নিশীতা লিখে ১০টি এসএমএস করে দিলাম ওই নাম্বারে একসঙ্গে। তারপর রুমে ঢুকতেই দেখি নিয়াজ কম্পিউটার থেকে সিডি বের করছে। এতক্ষণ সে রেকর্ড করা সিডি কম্পিউটারে চালাচ্ছিল। বন্ধুদের এ কথা বলতেই তারা আমাকে নিশীতা-পাগল বলে ডাকা শুরু করল। এখনো ডাকে। লজ্জা পাই, তবে বেশি না। এনায়েত বাজার, চট্টগ্রাম।