বেগম উমরতুল ফজলের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ১৬ মে লেখিকা ও নারীনেত্রী বেগম উমরতুল ফজলের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মহিলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি লতিফা কবির। সভার শুরুতে উমরতুল ফজল স্মরণে উপস্থিত সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন। বক্তব্য দেন, সুগতা বড়ুয়া, সিতারা শামস, মিতা ঘোষ, স্বপ্না বড়ুয়া, গৌরী চক্রবর্তী ও শিরিন আকতার। বিজ্ঞপ্তি।