বেগম রোকেয়া দিবসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যুদিন রোকেয়া দিবসে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা তার লেখা পাঠ ও আলোচনা সভার আয়োজন করে।
৯ ডিসেম্বর ধানগড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় কুমার সাহা। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ, চান্দাইকোনা হাজি ওয়াহেদ মরিয়ম কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক, বেগম নূরননাহার তর্কবাগীশ কলেজের প্রভাষক ফিরোজা বেগম, ধানগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আকিদুল ইসলাম, বন্ধুসভার সভাপতি রাকিবুল হাসান, সাজেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বেগম রোকেয়ার লেখা থেকে পাঠ করেন বন্ধুসভার সদস্য আকিয়া পারভীন, লায়লা খাতুন, ইসরাত জাহান, নূরুন্নাহার হ্যাপী প্রমুখ।
আবু রায়হান