বেগম রোকেয়া দিবসে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে নারী নির্যাতন ও ইভ টিজিং বন্ধ করতে সবাইকে বেগম রোকেয়ার চেতনা ধারণ করে একসঙ্গে কাজ করতে হবে। মিরসরাইয়ে বেগম রোকেয়ার ১৩০তম জন্মও ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ১৩ ডিসেম্বর রবীন্দ্র-নজরুল-শরৎ স্মৃতি পাঠাগারের উদ্যোগে উপজেলা সেমিনার কক্ষে আবদুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন অধ্যাপক মো. জামসেদ আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, সাংবাদিক নুরুল আলম, সমাজসেবক এম এ বশর, প্রিয় দে প্রমুখ। সভায় বেগম রোকেয়ার ওপর কবিতা পড়েন সংস্কৃতিকর্মী মাহবুবুর রহমান পলাশ, প্রবন্ধ পড়েন রোকেয়া বেগম পপি, গান করেন ওস্তাদ রণজিত ধর, আক্তারুজ্জামান ও মেহরাব হোসেন অনিক।