বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ২২ নভেম্বর দোস্ত বিল্ডিংয়ের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। বক্তব্য দেন সুগতা বড়ুয়া, শিরিন আখতার, পূর্বা দাশ, সিতারা শামীম প্রমুখ। আলোচনার শুরুতে সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল আজীবন নির্যাতিত নারীদের জন্য কাজ করে গেছেন। তিনি যে স্বপ্ন নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়ন করার দায়িত্ব মহিলা পরিষদের সদস্যদের। বিজ্ঞপ্তি।