বেঞ্চমার্কে হোটেল ম্যানেজমেন্ট-বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঞ্চমার্ক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড এডুকেশন কনসালটেন্সির উদ্যোগে হোটেল ম্যানেজমেন্ট বিষয় সেমিনার ২২ জুলাই নগরের লালখান বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কিউলিনারি সলিউশন অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল (সিএসএআই) স্বীকৃত ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, সার্টিফিকেট ইন হোটেল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কিউলিনারি আর্টস, সার্টিফিকেট ইন কিউলিনারি আর্টস কোর্সগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন বেঞ্চমার্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিজা ইসলাম খান।
উল্লেখ্য, পোল্যান্ডে উচ্চশিক্ষা বিষয়ে বেঞ্চমার্কে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার বিকেল চারটায়। সেমিনারে পোল্যান্ডে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও সুযোগ-সুবিধার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। বিজ্ঞপ্তি।