প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বেণীমাধব ও ফণীভূষণ স্মারক বক্তৃতামালা অনুষ্ঠিত হবে।অ্যাডভোকেট প্রেমাঙ্কুর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভাষাবিজ্ঞানী ড. মনিরুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক বাদল বরণ বড়ুয়া ও সাহিত্যিক ফেরদৌস আরা আলীম। কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত ‘বাংলা গানের নবজন্ম ও রবীন্দ্রনাথ’ বিষয়ে স্মারক বক্তব্য দেবেন। বক্তব্য শেষে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শিল্পী অনিরুদ্ধ সেনগুপ্ত এবং অসীম কুমার দত্ত। বিজ্ঞপ্তি।আজ ও আগামীকাল ডিসি হিলে তারুণ্যের উচ্ছ্বাসের বিজয় উ ৎ সবমুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও তারুণ্যের উচ্ছ্বাস আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার ডিসি হিলে বিজয় উ ৎ সবের আয়োজন করেছে। বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।৩০তম বিসিএস উত্তীর্ণদের সংবর্ধনা ২ ডিসেম্বর ৩০তম বিসিএস পরীক্ষায় চট্টগ্রাম বিভাগ থেকে ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া ১১৯ জনকে আগামীকাল শুক্রবার নগরের মুসলিম ইনস্টিটিউট হলে সংবর্ধনা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন মেয়র মো. মন্জুর আলম। সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে বেলা তিনটায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। শিল্পী ভূপেন হাজারিকা স্মরণসন্ধ্যাগণমানুষের শিল্পী ভূপেন হাজারিকা স্মরণে ৩ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম ডিসি হিল প্রাঙ্গণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মাহবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেবেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, লেখিকা ও শহীদ জায়া বেগম মুশতারী শফী এবং কবি ও কলামিস্ট কামরুল হাসান। সবশেষে ভূপেন হাজারিকার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ভূপেন হাজারিকা প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।