বেতন বৃদ্ধির দাবিতে জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় গত ৩০ আগস্ট কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এম এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের চকরিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ হোছাইন, সম্পাদক পলাশ সুশীল, কুতুবদিয়ার সভাপতি রমিজ আহমদ, মহেশখালীর সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক নুরুল আলম, উখিয়ার সভাপতি আবু তাহের, সম্পাদক হেলাল উদ্দিন, টেকনাফের সম্পাদক সাইফুল ইসলাম, রামুর সভাপতি নুরুল আমিন, সম্পাদক নজরুল ইসলাম, কক্সবাজার সদরের সভাপতি হাসান মোহাম্মদ, সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি