বেতার সংবাদ শিল্পী সংস্থার পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বেতার সংবাদ শিল্পী সংস্থার পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৪ সেপ্টেম্বর আগ্রাবাদ বেতার ভবনে অনুষ্ঠিত হয়। সাহিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সহকারী বার্তা নিয়ন্ত্রক আল আমিন। অনুষ্ঠানে গান করেন কাবেরী ত্রিপুরা, শুভ্রতা চৌধুরী, কোহিনুর শাকি, বেতারের সংগীত প্রযোজক পাপিয়া আহমেদ ও শিশুশিল্পী সামিন। আবৃত্তি করেন নাজনীন হক, জামিল আহমেদ ও জাভেদ হোসেন। বক্তব্য দেন এস এম শোয়েব খান, ফাতেমা জেবুন্নেসা, নাসের রহমান, ফেরদৌস খান, পারভীন তাহের, শামীম আকতার, শফিউল আলম প্রমুখ। বক্তারা বলেন, সংবাদ শিল্পীরা নিজেদের কাজের মধ্য দিয়ে একধরনের সামাজিক সচেতনতা সৃষ্টি করেন। এ দায়িত্ব পালনের পাশাপাশি তাঁরা সচেতন নাগরিক হিসেবেও নিজ নিজ অবস্থানে থেকে সমাজের অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন। আর এভাবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামিল আহমেদ চৌধুরী। বিজ্ঞপ্তি।