বেতারশিল্পীদের সভা
চট্টগ্রাম বেতারের শিল্পী সংস্থার আয়োজনে সম্প্রতি নগরের আগ্রাবাদ বেতার ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের চাকরি পেনশনভুক্ত করার প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন প্রভাংশু ত্রিপুরা, আবু জাফর চৌধুরী, ইকবাল হোসেন সিদ্দিকী, মঈন উদ্দিন, নাসরিন ইসলাম, পুষ্পিতা খীসা প্রমুখ। বক্তারা আশা করেন, প্রধানমন্ত্রী দ্রুত এ ঘোষণার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন।
সভা শেষে আগ্রাবাদ এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদপত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বেতারের হীরকজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী নিজস্ব শিল্পীদের চাকরি পেনশনভুক্ত করা এবং শিল্পী সম্মানী বাড়ানোর ঘোষণা দেন। বিজ্ঞপ্তি।