বেদনার আগ্নেয়গিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ অনেক কষ্ট করেও আমার সামনে তুমি তোমার জীবনের সুখ যেমন লুকিয়ে রাখতে পারো না, ঠিক তেমনি আমি আমার দুঃখ, বেদনা কোনোভাবেই লুকাতে পারি না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছি? সে কাহিনি এক জীবনে বলে শেষ করা যাবে না। হিংস্র হায়েনার দল যেমন কোনো জীবিত হরিণশাবকের দেহ তার ধারালো দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে ক্ষতবিক্ষত করে দেয়, আমার হৃদয়টা তোমার সেই হায়েনার মতো ক্ষতবিক্ষত করে দিয়েছ। আজ আমার ছোট্ট বুকজুড়ে বেদনার আগ্নেয়গিরি জ্বলছে আর এর মুখ থেকে কষ্টের লাভা উদ্গীরিত হয়ে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। জীবনে গুরুত্বপূর্ণ সাতটি বছর তোমার পেছনে দৌড়ে বেড়িয়েছি। জানো, তোমার জন্য জীবন দেওয়া আমার কাছে অনেক সহজ। কিন্তু তোমার কাছ থেকে পাওয়া এই বেদনা বুকে বয়ে বেড়ানো অনেক কঠিন। এই পৃথিবীতে কেউ সারাটা জীবন হাসতে হাসতে পার করে দেয়, আর কেউ দুঃখ আর কষ্টে কাঁদতে কাঁদতে পার করে দেয়। আমি নাহয় তাদের একজনই থেকে গেলাম।
যশোর