বেনজীরের পছন্দ কক্সবাজার, মায়েরও তাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল বেনজীর ইশরাত। মা পারভিন আক্তার গৃহিণী। আজ এই দুই প্রজন্মের মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক—

মা পারভিন আক্তারের সঙ্গে বেনজীর
মা পারভিন আক্তারের সঙ্গে বেনজীর

১. পছন্দের পোশাক...
বেনজীর: কামিজ ও জিনসের প্যান্ট পরতে ভালো লাগে। দাওয়াতে শাড়ি পরে থাকি।
মা: শাড়ি পছন্দের পোশাক৷
২. খেতে ভালো লাগে...
বেনজীর: ভালো লাগে মায়ের হাতে রান্না, বিরিয়ানি, চটপটি, স্যুপ৷
মা: ডাল-ভাতই খেতে ভালো লাগে, কারণ এটা দেশীয় খাবার।
৩. গান ভালো লাগে
বেনজীর: মেলডি গান৷
মা: পুরোনো দিনের মান্না দের গাওয়া গান ভালো লাগে। বর্তমানে ইমরান, রাজীব, তওসিফের গান পছন্দ।
৪. প্রিয় সিনেমা
বেনজীর: আমার সিনেমা তেমন দেখা হয় না, আমার কাছে মনে হয় সময় নষ্ট হচ্ছে৷
মা: ছুটির ঘণ্টা৷
৫. প্রিয় অভিনয়শিল্পী
বেনজীর: ছোটবেলা থেকেই শাবানা ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ভক্ত আমি।
মা: ববিতা৷
৬. রেগে গেলে...
বেনজীর: সবার সঙ্গে চিৎকার করি। মাঝেমধ্যেই রেগে গিয়ে আমার মুঠোফোন ভেঙে ফেলি৷
মা: চুপ হয়ে থাকি৷
৭. বেড়াতে ভালো লাগে
বেনজীর: চট্টগ্রাম ও কক্সবাজার আমার প্রিয় বেড়ানোর জায়গা৷
মা: ঘুরে বেড়াতে ভালো লাগে রাঙামাটি ও কক্সবাজারে৷
৮. অবসরে...
বেনজীর: অবসর পেলেই ঘুমিয়ে নিই। এ ছাড়া ফেসবুকে কেটে যায় অনেকটা সময়৷
মা: অবসর সময়ে আমি টেলিভিশন দেখতে পছন্দ করি৷
৯. পছন্দের ঋতু...
বেনজীর: শীতকাল৷
মা: শীতকাল৷
১০. পছন্দের রং...
বেনজীর: আমার পছন্দের রং কালো৷
মা: যেকোনো হালকা রং৷
লেখা: ফারহানা হাসান