প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ-বিষয়ক সাময়িকী ইতিহাসের খসড়ার বর্ষপূর্তি ও ১৫ আগস্টের বিশেষ সংখ্যা বাজারে এসেছে। এতে রয়েছে ১৫ আগস্ট স্মরণে কলামিস্ট সোহরাব হাসান ও ইতিহাসের খসড়ার সম্পাদকের বিশ্লেষণধর্মী দুটি লেখা। এ ছাড়া রয়েছে সাক্ষাৎকার, যুদ্ধ দিনের স্মৃতি, পটিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠার গোড়ার কথা এবং দক্ষিণ চট্টগ্রামের প্রাচীন বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় নিয়ে ইতিহাস আশ্রয়ী লেখাসহ সংস্কৃতি সংবাদ। বিজ্ঞপ্তি