বেরিয়েছে অডিও অ্যালবাম ‘সবুজের মাঝে বাংলাদেশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের ৪০ বছরপূর্তি উপলক্ষে সম্প্রতি সজীব প্রোডাকশন বাজারে এনেছে দেশাত্মবোধক গানের অডিও অ্যালবাম সবুজের মাঝে বাংলাদেশ। অ্যালবামে ১০টি গান রয়েছে। সুরকার নির্মল বৈদ্যের সুরে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুরকার নিজে, শিল্পী জয়ন্তী লালা, সাইফুদ্দিন মাহমুদ খান, আলাউদ্দিন তাহের, আহসান, লাবণী বড়ুয়া, গাজী মওদুদুর রহমান ও আকলিমা আকতার। এ অ্যালবামে প্রতিটি গানই বাংলাদেশের গৌরবগাথা ও স্বাধীনতার চেতনাকে ঘিরে সাজানো হয়েছে। গানগুলোর কথা লিখেছেন আনিস থাপা, লিয়াকত হোসেন, পংকজ দেব ও শাহীন আনোয়ার।