বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্তালা বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের সভাপতি খলিলুর রহমান। বক্তব্য দেন প্রধান শিক্ষক আ ব ম এরফান, পরিচালনা পরিষদের সদস্য বাদল চৌধুরী। মফিজুর রহমান, মো. আলী, মো. সেলিম, শিরিন আক্তার, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া।
বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।