বেলটার উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ পর্যায়ে ইংরেজি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা) কক্সবাজার শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত রামু উপজেলার জারাইলতলী ও খরুলিয়া গ্রামের প্রায় ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বেলটার জেলা আহ্বায়ক অধ্যাপক আরিফ ইলাহীর নেতৃত্বে শিক্ষকেরা গত ২৮ জুন জারাইলতলী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের মধ্যে কাপড়চোপড় সরবরাহ করেন। এ ছাড়া ৩ জুলাই বেলটার উদ্যোগে খরুলিয়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের মধ্যে চাল, ডাল, কাপড়, ওষুধ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক আজিম উদ্দিন প্রমুখ।