প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসিরাবাদ পুলিশ সুপার অফিস–সংলগ্ন জিন্নুরাইন কমপ্লেক্সের নিচতলায় যাত্রা শুরু করেছে বেলপিপার রেস্তোরাঁ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিতা কেটে গত শুক্রবার এই রেস্তোরাঁর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলপিপার রেস্তোরাঁর স্বত্বাধিকারী এস এম জমির উদ্দিন। মাশরাফি বিন মুর্তজা রেস্তোরাঁর সমৃদ্ধি কামনা করে গুণগতমান বজায় রেখে চট্টগ্রামবাসীর রসনা বিলাসে বেলপিপার রেস্তোরাঁ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাশরাফি বিন মুর্তজা আগত অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ও র্যা ফল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।