বেলা বোস-এর উত্তর
অঞ্জন দত্তের বিখ্যাত গান, ‘এটা কি ২৪৪১১৩৯?’ গানটি শুনে আমরা জানতে পেরেছি ফোনের ওপাশে থাকা বেলা বোসকে অঞ্জন দত্ত কী বলেছিলেন। কিন্তু বেলা বোস উত্তরে কী বলেছিলেন, সেটা কি কেউ জানে? এত দিন জানত না কেউ। এবার বেলা বোসের অপ্রকাশিত উত্তরগুলো ফাঁস করে দিচ্ছেন আলিম আল রাজিবেলা বোস বলেছিলেনচাকরিটা ওগো পেতেই পারো তুমিতবুও তোমায় বানাব না যে স্বামীসম্বন্ধটা ভাঙব কেন, কিসের এত ঠ্যাকা?চাকরি পেলেও তোমার বাপের আছেই বা কয় ট্যাকা?স্টার্টিংয়ে ওরা ১১০০ দিক, আমার কী হলো তাতে?চাইনিজে যেতে ২২০০ লাগে, মরতে চাই না ভাতে।চুপ কর গাধা মাফ কর মোরেদে ছেড়ে দে লাইন।হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯বেলা বোস আমি, শুনতে পাচ্ছি ফাইন।মিটার বাড়ুক তোমার পাবলিক টেলিফোনেমোবাইল তো আর পারবে না দিতে কিনে।স্বপ্নের আমি গুষ্টি কিলাই শুনো।এত দিন ধরে আমি মরি মরি।রাস্তার কোনো সস্তা হোটেলেবদ্ধ কেবিনে বন্দী দুজনেতুমি শুধু টানতে কেবল বিড়ি।প্রতিদিন আমি বিল দিয়েছি পারব না দিতে আর।জঞ্জাল ভরা মিথ্যা শহরে হবে নাতোমার আমার টানাটানির সংসার।চুপ করে তুমি কাঁদছ ফুঁপিয়ে।ভালো একটা মেয়ে দেখে করে ফেলো এবার বিয়ে।মরে গেলেও তোমার কাবিনে করব না আমি সাইন।হ্যাঁ, এটাই ২৪৪১১৩৯।অঞ্জন দত্ত বলেছিলেনচাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছএখন আর কেউ আটকাতে পারবে নাসম্বন্ধটা এবার তুমি ভেস্তে দিতে পারোমা-কে বলে দাও বিয়ে তুমি করছ নাচাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যিআর মাত্র কয়েকটা মাস ব্যসস্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্মচুপ করে কেন বেলা কিছু বলছ না এটা কি ২৪৪১১৩৯বেলা বোস তুমি পারছ কি শুনতে ১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকেপেয়েছি দেব না কিছুতেই আর হারাতেহ্যালো ২৪৪১১৩৯ দিন না ডেকে বেলাকে একটিবার মিটারে যাচ্ছে বেড়ে পাবলিকটেলিফোনে জরুরি খুব জরুরি দরকারস্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যিএত দিন ধরে এত অপেক্ষারাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ্ত কেবিনে বন্দী দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষাআর কিছুদিন তারপর বেলা মুক্তিকসবার ওই নীল দেয়ালের ঘরসাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরেতোমার আমার লাল-নীল সংসারচুপ করে কেন একি বেলা তুমি কাঁদছচাকরিটা আমি পেয়ে গেছি সত্যিকান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কিহ্যালো ধুর ছাই হ্যালোএটা কি ২৪৪১১৩৯?