মধ্য ইউরোপের দেশ বেলারুশে চিকিৎসা, প্রকৌশল ও বাণিজ্যে উচ্চশিক্ষার জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। টিউশন ফি-সহ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্বে। সেশন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত: ০১৭৯২০৮৮৪৮৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে সেমিনার
আজ ২৯ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্যারিয়ার ও ডিবেইট ক্লাব ‘ব্যাংকিং ক্যারিয়ার’ নিয়ে এক সেমিনার আয়োজন করেছে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে এই সেমিনার। বিস্তারিত: http://goo.gl/1vgSto
বিইউএফটির তৃতীয় বর্ষপূর্তি
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করল ২২ মার্চ। বর্ষপূর্তি উপলক্ষে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিইউএফটি সাংস্কৃতিক ও ক্রীড়া কমিটির যৌথ উদ্যোগে ওই দিন আন্তব্যাচ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৪-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড
২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড আয়োজন করে।
ইউআইইউর তৃতীয় সমাবর্তন
২৫ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে হয়ে গেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তৃতীয় সমাবর্তন। সমাবর্তনে ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাঁচজন শিক্ষার্থীকে সম্মানিত করা হয় স্বর্ণপদকে।
সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। স্বাগত বক্তব্য দেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান ফরিদুর রহমান খান এবং ইউআইইউর উপাচার্য এম রিজওয়ান খান।