বেল্ট বাঁধা ফ্যাশন
বেল্ট একসময় ব্যবহূত হতো শুধু প্রয়োজনের খাতিরে। ছেলেদের জন্য এখনো অনেকটা তা-ই। তবে চিত্রটি বদলে গেছে মেয়েদের ক্ষেত্রে। বেল্ট এখন পুরোদমে জায়গা করে নিয়েছে ফ্যাশনের একটি অনুষঙ্গ হিসেবে। জিনস, টপস, শার্ট এমনকি কামিজের সঙ্গেও এটি পরা হচ্ছে। বেল্ট যদি পরা হয় মানানসইভাবে, তবে তা সাধারণ একটি পোশাকের চেহারাই বদলে দিতে পারে। বাজার ঘুরেফ্যাশন হিসেবে বেল্টের চাহিদাই তৈরি করেছে এর নতুন নতুন ডিজাইন। চামড়ার তৈরি বেল্টগুলো তো আছেই। নতুন এসেছে পুঁতি, দড়ি কিংবা কাপড়ের তৈরি বেল্ট। বড় বড় পুঁতি, দড়ি কিংবা ছোট সাদা মুক্তার মতো দেখতে পাথরের তৈরি বেল্টও দেখা যায়। দেখতে একটু ভিন্ন এবং চাহিদা বেশি থাকায় অহরহ দেখা যায় না এগুলো। নারকেলের ছোবড়া অথবা পাটের দড়ি দিয়ে তৈরি বেল্টও পাওয়া যাচ্ছে বাজারে। ফুলেল নকশা, সাপের মতো আঁকাবাঁকা কারুকার্য, একরঙা অলংকরণে সজ্জিত বেল্ট তো আছেই। তবে চোখ জুড়িয়ে যায় পাথর বসানো চেইন, চামড়া, প্লাস্টিকের তৈরি বেল্টগুলো দেখলে। তবে বেল্টের বিশেষত্ব অনেকাংশে ফুটে ওঠে এর বাকলের ওপর। চওড়া, বিশাল, নকশা করা অথবা চিকন সাধারণ সব ধরনের অলংকরণেই পাওয়া যাচ্ছে এটি। পোশাকের সঙ্গে মিলিয়ে বেল্ট মোটা বেল্ট বা চিকন বেল্ট দুটোই এখন ফ্যাশনেবল। তবে পোশাকের সঙ্গে মিলিয়ে বেছে নিতে হবে সঠিক আকারের বেল্ট। মোটা বেল্ট বেশি ভালো দেখায় টপস ও ড্রেসের সঙ্গে। প্যান্ট ও করপোরেট পোশাকের সঙ্গে মানানসই বেশি চিকন বেল্ট। অনেক নকশা করা পোশাকের বিপরীতে একরঙা বেল্ট পরুন। দেখতে ভালো লাগবে। তেমনি একরঙা পোশাকের বিপরীতে রংচঙা বা নকশা করা বেল্টই বেশি মানানসই। ‘একই বেল্ট আপনি বারবার পরতে পারেন। তবে সবকিছু নির্ভর করবে কীভাবে আপনি সেটাকে উপস্থাপন করছেন তার ওপর।’ বললেন ক্যাটস আইয়ের অলংকারক দলের সদস্য রুম্মায়লা সিদ্দিকী। একরঙের সিল্ক কাপড় কেটেও চিকন অথবা মোটা বেল্ট বানিয়ে নিতে পারেন। চীনা মেয়েদের আদলে ‘বো’ বানিয়ে পরতে পারেন। পোশাকের ফিটিং ঠিকমতো না হলেও বেল্ট দিয়ে সেটি ঠিক করে নেওয়া যায়। ঢিলেঢালা টপসের সঙ্গে বেল্ট পরলেও বেশ ভালো দেখায়। সঠিক জায়গা শারীরিক গঠন অনুযায়ী সঠিক জায়গামতো বেল্ট পরাটাও দরকার। না হলে সুন্দর বেল্টটি কেনা থেকে শুরু করে পরা পর্যন্ত সব কষ্টই যে মাটি। যাঁরা একটু মোটা, তাদের বেল্ট কখনোই কোমরের নিচে পরা উচিত নয়। সব সময় ওপরের দিকে অথবা কোমরের মাঝামাঝি পর্যন্ত পরলে ভালো দেখাবে বলে জানালেন রুম্মায়লা সিদ্দিকী। যাঁরা চিকন তাঁদের তো সবকিছুতেই ষোলআনা। কোমরের ওপরের অংশে, মাঝামাঝি অথবা নিচের দিকে সব জায়গায় পরতে পারবেন আপনারা। দামএকসট্যাসি: ৭০০-১৫০০, ওয়েটেকস: ১২০০-২৫০০, যাত্রা: ১১৫-৬৫০, আড়ং: ১৫০-২০০, বিবি প্রোডাকশন: ২১০ টাকা, নিউমার্কেট, বঙ্গবাজার, বদরুদ্দোজা মার্কেট: ৫০-৫০০ টাকা।