প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব পরিবেশ দিবস। বরাবরের মতোই যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালন করছে দেশবাসী। বেশি বেশি গাছ কাটা, নদীনালা দূষণ থেকে শুরু করে বনভূমি ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো কার্যকর সব উদ্যোগ হাতে নেওয়া হয়েছে দিনটি উপলক্ষে। তবে কেবল এই দিনেই নয়, প্রতিদিনই পরিবেশ নিয়ে ভাবেন দেশের সাধারণ জনগণ।

এই যেমন গত ১০ মে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডাকঘরের সামনে গিয়ে দেখা গেল অপূর্ব এক দৃশ্য। ডাকঘরের ডাকবাক্সটি পড়ে থাকায় যাবতীয় ময়লা-আবর্জনা ফেলা হয়েছে সেটির ভেতরেই। পরিবেশ সুরক্ষায় এ রকম একটি উদ্যোগ নিশ্চয়ই প্রশংসার দাবিদার।

এ ছাড়া আমাদের প্রতিনিধি ময়মনসিংহ ও যশোর থেকেও দুটি ছবি পাঠিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যথাস্থানে ময়লা ফেলে বিচক্ষণতার পরিচয় দিয়েছে সাধারণ জনতা।