বেশি খুঁত ধরা ভালো নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসে কেউ কেউ নানা বিষয়ের খুঁত বের করতে পছন্দ করেন। এমন কর্মীরা প্রতিষ্ঠানের জন্য উপকারী হলেও ওই কাজ করতে গিয়ে তাঁরা নিজেদেরই ক্ষতি করেন। নেতিবাচক মানসিকতার কারণে তাঁরা মানসিক অবসাদে আক্রান্ত হন। এতে তাঁদের উৎপাদনশীতা কমে যেতে শুরু করে। আর মজার ব্যাপার হলো, একপর্যায়ে তাঁরা ত্রুটি বের করার কাজটিও আর ঠিকমতো করতে পারেন না। ফলে সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এসব কথা জানিয়েছেন। গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব অ্যাপ্লায়েড সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ছিদ্রান্বেষী কর্মীরা সাধারণত অন্যদের প্রতি সহযোগিতামূলক আচরণ করেন না। তাঁরা অন্যদের সঙ্গে কখনো কখনো বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। আইএএনএস।