বেশি চেয়ে কম পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে ও মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসে। এরা এখন বিয়ে করবে। মেয়ে: আমার বাবার কাছে যা চাইবে, একটু বেশি করে চাইবে, তাহলে তুমি ঠিক জিনিসটা পাবে। ছেলে: কী রকম? মেয়ে: যেমন, তুমি যদি আমার বাবার কাছে একটা মাইক্রোবাস বা একটা প্রাইভেট কার চাও, তাহলে বাবা তোমাকে একটা মোটরসাইকেল দিতে পারে। আর যদি মোটরসাইকেল চাও, তাহলে সে তোমাকে একটা বাইসাইকেল দেবে এবং যদি বাইসাইকেল চাও, তাহলে তোমাকে একটা পায়ে দেওয়া চটি দেবে।ছেলে: আমি তো শুধু তোমাকে চাই। আমার আর কিছু লাগবে না। মেয়ে: আমি বাবাকে বলে রাখব, তুমি আগামীকাল আমাদের বাড়িতে আসবে। (মেয়ের বাবা বসে আছেন বাড়িতে, এমন সময় ছেলেটা এসেছে) ছেলে: আমি আপনার বউকে বিয়ে করতে চাই। মেয়ের বাবা: (রেগে গিয়ে) কী বললে! তুমি আমার মেয়েকে বাদ দিয়ে আমার বউকে বিয়ে করতে চাও? তবে রে...।ছেলে: মারবেন না, বাবা। আপনার মেয়ে বলল, আপনি বেশি চাইলে কম দেন। আপনার মেয়েকে চাইলে তো পাব না, তাই আপনার বউকে চেয়েছি। তাহলে কম করে মেয়েকে পাব। ডুমুরিয়া, খুলনা।