বেশি হারে বিদেশি বিনিয়োগ আনাই লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ লতিফ। তিনি চট্টগ্রাম চেম্বারের সভাপতি। আগামী মঙ্গলবার চেম্বারের নির্বাচন। এরপরই চেম্বারে আসবে নতুন নেতৃত্ব। নির্বাচনে তিনি একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন, যে প্যানেলের নাম—চেম্বার পরিষদ। নির্বাচনের নানা বিষয় নিয়ে প্রথম আলোর মুখোমুখি হন তিনিচট্টগ্রাম চেম্বার নির্বাচনে আগে কথিত সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছিল। এবার ব্যবসায়ীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রচারণায় নেমেছেন। কেন এ বিভক্তি?এম এ লতিফ: আসলে সাবেক এক ব্যবসায়ী নেতার সঙ্গে আমরা একমত হতে পারিনি। তাই সমঝোতার বদলে সত্যিকার নির্বাচনে যেতে আমারা সিদ্ধান্ত নিয়েছি। এতে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ওই ব্যবসায়ী নেতার নাম কী, যার সঙ্গে আপনি একমত হতে পারেননি?এম এ লতিফ: আপনারা সবই বুঝতে পারছেন ওই নেতা কে হতে পারেন। তবে ওই নেতা ভিন্ন একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।জাবেদ সাহেবের কথা বলছেন? তিনি তো আপনার বিরুদ্ধ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন..।এম এ লতিফ: আপনি বুঝতে পেরেছেন।আপনি চেম্বারকে বিতর্কিত করেছেন। কোনো মন্ত্রী বা রাষ্ট্রদূত আনতে পারেননি। এ বৃত্ত থেকে চেম্বারকে সরিয়ে এনে সর্বজনীন করতে চায় আপনার প্রতিপক্ষ ওই ব্যবসায়ী নেতা। এ ব্যাপারে আপনার মতামত কী? এম এ লতিফ: উনি (জাবেদ) তো তিনবার সভাপতি ছিলেন। তিনি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে কয়বার বিদেশ গেছেন? বরং আমার দুবছরের মেয়াদকালে কতজন রাষ্ট্রদূত চট্টগ্রাম চেম্বারে এসেছেন তা চেম্বার কার্যালয়ে গেলে জানা যাবে। আমি বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে সৌদিআরব ও তুরস্ক সফর করেছি। ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদল নিয়ে সিঙ্গাপুর, তাইওয়ান ও জাপানে গেছি। জাপানের রাজধানী টোকিওতে আমরা চিটাগাং চেম্বার ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন সেন্টার খুলেছি। ওই সেন্টারের সহায়তায় বিপুলসংখ্যক বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামসহ বাংলাদেশে বিনিয়োগ করতে এসেছেন বা আসছেন।আমি চট্টগ্রাম চেম্বারকে সর্বজনীন করেছি। আমার দুবছরের মেয়াদে অনেক বিনিয়োগকারী যেমন এসেছেন বা আসছেন, তেমনি এদেশের ছেলেমেয়েদের তথ্যপ্রযুক্তির ওপর পড়াশোনার জন্য বিদেশে পাঠাতে কাজ করেছি। এর সুফল পাওয়া যাচ্ছে। আর চট্টগ্রাম চেম্বারের সহায়তায় মিরসরাইয়ের মুহুরী প্রকল্পের অদূরে এক হাজার একর জমির ওপর শিল্পপার্ক করার প্রক্রিয়া শুরু করেছি, যে জমি বরাদ্দের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। আমার মেয়াদকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমান চেম্বার ভবন ভেঙে একই জায়গায় ২৫তলা ভবন নির্মাণের জন্য পরামর্শক নিয়োগের কার্যক্রম শুরু করেছি। এখন আমার কাজের মূল্যায়ন ব্যবসায়ীসহ সর্বসাধারণ করবেন। কারণ এসব করে আমি বিতর্কিত হয়েছি, নাকি ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করেছি। আপনার বিরুদ্ধে ওয়াটার ট্রান্সপোর্ট সেল নিয়ে অনিয়মের অভিযোগ আছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়। চেম্বারের তৎকালীন সভাপতি আপনাকে রক্ষা করেন বলে শোনা যাচ্ছে। এম এ লতিফ: তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমার বিরুদ্ধে নাকি অন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত হয়, তা উনি (জাবেদ) ভালো বলতে পারবেন। আমি অন্যায় করলে উনি কেন (জাবেদ) আমাকে রক্ষা করবেন? তাহলে অন্যায়কারীকে রক্ষা করা উনার কাজ। যে অন্যায়কারীকে রক্ষা করেন তিনি সব-ই পারেন। চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আওয়ামী লীগের মেরুকরণ হয়েছে। এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির ও আপনি একমঞ্চে এসেছেন। আপনার প্রতিপক্ষ জাবেদ এ ঘটনাকে তিনটি শূন্যের যোগফল শূন্য বলে মন্তব্য করেছেন। বিষয়টাকে কীভাবে দেখছেন? এম এ লতিফ: উনি (জাবেদ) বৃহৎ ব্যক্তিত্ব। অন্যদের শূন্য মনে করলে সেটা তাঁর নিজস্ব ব্যাপার। আসলে কে শূন্য আর কে বৃহৎ সেটা আমি ব্যবসায়ী ও জনসাধারণের ওপর ছেড়ে দিলাম। এবারের নির্বাচনে কী এজেন্ডা নিয়ে ব্যবসায়ীদের কাছে যাচ্ছেন? এম এ লতিফ: বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি হারে চট্টগ্রামসহ দেশে আনাই আমাদের লক্ষ্য। চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করব। এ ছাড়া ক্ষুদ্র, মাঝারিসহ সব শ্রেণীর ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা এবং তাঁদের সমস্যা সরকারকে দ্রুত জানিয়ে সমাধান করতে আমরা সচেষ্ট। চট্টগ্রামের ব্যবসায়ীরা আমাদের এসব এজেন্ডা পছন্দ করছেন। অনেক বড় মাপের ব্যবসায়ী স্বেচ্ছায় আমাদের প্যানেলের জন্য যেমন ভোট চাইতে মাঠে নেমেছেন, তেমনি ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ীরাও স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন।