বেশি ২ নম্বর ওয়ার্ডে কম ৬ ও ২৯ নম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার ৪১ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে পুরুষ ৩২২ ও সংরক্ষিত নারী আসনে ৬৭ জন। ২০০৫ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলেন ৩০৪ জন। এর মধ্যে নারী কাউন্সিলর ছিলেন ৮৪ জন। এবার প্রতি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন গড়ে সাত দশমিক ৮৫ জন। সবচেয়ে বেশি ১৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে। আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে ৬ ও ২৯ নম্বর ওয়ার্ডে, চারজন করে। অধিকাংশ ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির রয়েছেন একাধিক প্রার্থী। সবচেয়ে বেশি রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থী সব ওয়ার্ডে নেই। প্রায় সব ওয়ার্ডে রয়েছে স্বতন্ত্র প্রার্থী। এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত (২১ মে) ১৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের দলীয় পরিচয় পাওয়া গেছে। সেসব ওয়ার্ডের প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হলো। প্রসঙ্গত, মনোনয়নপত্র প্রত্যাহারের পর এ তালিকার অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় না-ও থাকতে পারেন বলে অনেকে মনে করেন। ১ নম্বর ওয়ার্ড: জাফর আলম চৌধুরী (বর্তমান কাউন্সিলর), গাজী সফিউল আজিম, নজির আহমদ (আ. লীগ), মোহাম্মদ শাহজাহান ও আহম্মদ খলিল (বিএনপি)।২ নম্বর ওয়ার্ড: কাজী মোবাশ্বের আহমদ হাসেমী (বর্তমান কাউন্সিলর, স্বতন্ত্র), মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, ফরিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ নুরুল আমিন, আবুল মহসীন মীরজাহান চৌধুরী (আ. লীগ), মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, সৈয়দ মোহাম্মদ গোলাম আকবর, মোহাম্মদ জুনাব আলী, সৈয়দ আবু ফয়েজ (বিএনপি), মীর মোহাম্মদ মোশাররফ (জামায়াত), রেজাউল করিম (স্বতন্ত্র) ও মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী (জাতীয় পার্টি)।৩ নম্বর ওয়ার্ড: মোহাম্মদ শফিকুল ইসলাম (বর্তমান কাউন্সিলর), কফিল উদ্দিন খান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, (আ. লীগ), মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ ইসমাইল, গাজী মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ মোরশেদুল আলম, মো. ইসমাইল বালি (বিএনপি), মো. নুরুল আবছার, মো. ইদ্রিচ আলী (জামায়াত), নূর মোহাম্মদ নেজাম, মো. গোলাম রাসুল, মো. ওসমান গণি, আবদুল কাদের জসিম ও মো. এনামুল হক।৪ নম্বর ওয়ার্ড: মাহবুবুল আলম (বর্তমান কাউন্সিলর, স্বতন্ত্র), মো. আমজাদ হোসেন, মো. নুরুল ইসলাম, মো. সাইফ উদ্দিন খালেদ, গোলাম মোস্তফা (আ. লীগ), মো. সেলিম উল্লাহ চৌধুরী (জাতীয় পার্টি) ও মো. গোলাম ফারুক (জামায়াত)।৬ নম্বর ওয়ার্ড: এম আশরাফুল আলম, মো. আনোয়ার হোসেন (আ. লীগ), মুহাম্মদ হাসান (বিএনপি) ও মো. ফোরকানুল ইসলাম (জামায়াত)। ৮ নম্বর ওয়ার্ড: আহমদুর রহমান সিদ্দিকী (বর্তমান কাউন্সিলর), মো. শাহাজাহান ছুফি, এম এ তাহের, মো. নজরুল ইসলাম, মো. অহিদ চৌধুরী, মো. মোরশেদুল আলম, মো. নুরুল আনোয়ার (আ. লীগ), হাসান চৌধুরী, মো. গোলাম মনছুর (বিএনপি), মো. শামসুজ্জামান হেলালী (জামায়াত), মো. হুমায়ুন কবির পাটোয়ারী (জাতীয় পার্টি), জাবেদুল আজম মাসুদ ও মো. আবুল হাসান।৯ নম্বর ওয়ার্ড: মো. নুরুল বশর মিয়া (বর্তমান কাউন্সিলর, স্বতন্ত্র), এসএম আলমগীর, মো. জহুরুল আলম জসীম, নিয়াজ আহমদ, মো. আসলাম, মো. গোফরান বখশী (আ. লীগ), আবদুস সাত্তার সেলিম, মো. কামাল উদ্দিন পারভেজ (বিএনপি), ফজল আজিম (জাতীয় পার্টি), মো. নুরুল আলম (জামায়াত) ও মো. সেলিম। ১২ নম্বর ওয়ার্ড: মো. শামসুল আলম (বর্তমান কাউন্সিলর, বিএনপি), মো. খায়রুল আলম, মো. নুরুল আমিন (আ. লীগ), মো. বাবুল হক (বিএনপি), মো. আসলাম হোসেন (এলডিপি) ও মো. মাহাবুব আলম (জামায়াত)।১৪ নম্বর ওয়ার্ড: আবুল ফজল কবির আহমদ (বর্তমান কাউন্সিলর, স্বতন্ত্র), মো. মমিনুল হক (আ. লীগ), আবদুল হালিম, মো. মহিউদ্দিন পাটোয়ারী, মো. আবুল কাশেম (বিএনপি) ও মো. কামরুল হুদা (জামায়াত)।১৫ নম্বর ওয়ার্ড: মো. গিয়াস উদ্দিন (বর্তমান কাউন্সিলর), মোহাম্মদ কফিল উদ্দিন, হাসান মনছুর, জাগির উদ্দিন সরকার (আ. লীগ), সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী, মো. শাহ আলম (বিএনপি), মো. আমিনুল ইসলাম (জামায়াত) ও মো. আবদুল মান্নান।১৭ নম্বর ওয়ার্ড: মো. শহীদুল আলম (বর্তমান কাউন্সিলর), মো. সফিকুল ইসলাম, মো. মুছা (আ. লীগ), একেএম জাফরুল ইসলাম (বিএনপি) ও আহমদুল হক। ১৮ নম্বর ওয়ার্ড: মো. ইছহাক, মো. হারুন উর রশীদ (আ. লীগ), মো. তৈয়ব, আবদুল মোনাফ (বিএনপি), মো. সেকান্দর আলম বাদশা ও মো. আলমগীর। ১৯ নম্বর ওয়ার্ড: মো. ইয়াসিন চৌধুরী (বর্তমান কাউন্সিলর, বিএনপি), মো. আজিজুর রহমান, মো. আবদুল মান্নান, এসএম শহীদুল্লাহ, মো. নুরুল আলম (আ. লীগ), নুর আলম, মো. নবাব খান (বিএনপি) ও অধ্যাপক রেজাউল করিম (জামায়াত)। ২০ নম্বর ওয়ার্ড: চৌধুরী হাসান মাহমুদ হাসনী (বর্তমান কাউন্সিলর, স্বতন্ত্র), রতন দাশ, পিয়ার মোহাম্মদ (আ. লীগ), মো. হাফিজুল ইসলাম মজুমদার, দিদারুল আলম চৌধুরী (বিএনপি), আমিনুল হক আমিন (জাতীয় পার্টি) ও সৈয়দ এহতেশামুল হক (জামায়াত)। ২১ নম্বর ওয়ার্ড: এমএ নাসের (বর্তমান কাউন্সিলর), মোহাম্মদ মোরশেদুল আলম, আবুল হাশেম চৌধুরী (আ. লীগ), সৈয়দ সানোয়ার আলী, মো. লোকমান (বিএনপি), মো. পারভেজ ইকবাল শরিফ (জামায়াত), বিশুময় দেব ও বিজয় কুমার চৌধুরী।২২ নম্বর ওয়ার্ড: মো. আবদুল মালেক (বর্তমান কাউন্সিলর, বিএনপি), জামশেদুল আলম চৌধুরী, শের মোহাম্মদ, মো. সেলিম উল্লাহ (আ. লীগ) ও মো. আনোয়ারুল হক (জামায়াত)। ২৩ নম্বর ওয়ার্ড: নিয়াজ মোহাম্মদ খান (বর্তমান কাউন্সিলর), বেগম ফাতেমা বাদশা, মো. মহসীন (বিএনপি), মো. জাবেদ, শেখ আহমদ জাহেদ, আসিফ খান, মো. আবদুল মান্নান ফেরদৌস (আ. লীগ), মো. শেখ রফিকুল আলম (জাতীয় পার্টি) ও মো. রবিউল হোসাইন (জামায়াত)। ২৫ নম্বর ওয়ার্ড: কবির আহমদ (বর্তমান কাউন্সিলর, স্বতন্ত্র), ফয়েজ আহমদ, এসএম এরশাদ উল্লা, আবদুস সবুর লিটন, সাহেদুর রহমান (আ. লীগ), মো. ওমর মিয়া (বিএনপি), মো. আলী হায়দার চৌধুরী (স্বতন্ত্র), জাহেদ হোসেন, মো. আবদুল কাইয়ুম ভূঁইয়া ও গোলাম জাকির ভূঁইয়া। ২৬ নম্বর ওয়ার্ড: মোহাম্মদ হোসেন (বর্তমান কাউন্সিলর), আবদুর রহিম, মো. শহীদুল আমিন চৌধুরী, নাজিমুল ইসলাম মজুমদার (আ. লীগ), মো. কামাল হোসেন, মো. আবুল কাশেম, মো মহসীন আলী চৌধুরী (বিএনপি) ও জানে আলম (জাতীয় পার্টি)।