বেসম্ভবসম্ভবকারী
তিনি আর কেউ নন, আমাদের সবার অতি পরিচিত, অতি আপনজন অনন্ত জলিল। এতদিন তাঁকে আমরা শুধু চলচ্চিত্র ও টেলিভিশন টক শোতে দেখেই মুগ্ধ হয়েছি, তাঁর ভক্ত হয়েছি। কিন্তু এবার প্রথমবার তাঁকে আমরা একটা টিভি বিজ্ঞাপনে দেখে চূড়ান্ত মুগ্ধতা প্রকাশ না করে পারছি না। ওই বিজ্ঞাপনের একটি হিট ডায়ালগ, ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’। তার মানে তিনি এককথায় বেসম্ভবসম্ভবকারী। এই মুহূর্তে তাঁকে সবার সবচেয়ে বেশি প্রয়োজন। কীভাবে তাঁকে প্রয়োজন, দেখাচ্ছেন তাওহিদ মিলটন, আঁকা জুনায়েদ

জীবনেও ভাবতে পারিনি, আমরা দুজন আলোচনায় বসব। এ তো রীতিমতো অসম্ভব ছিল!
অসম্ভব ছিল বলেই তো আজ তা সম্ভব করে দিয়েছে অনন্ত জলিল! এটাই তো তার কাজ।

পুতিন ভাই, তুমি আর আমি এক লগে বসে চা খামু, এটা তো স্বপ্নেও অসম্ভব ছিল!
আর এ জন্যই তো ছিলেন অনন্ত জলিল ভাই। এই অসম্ভবকে সম্ভব করছেন উনি। তা না হলে আপনার হাতে সিরিয়ার যে আজ কী সিরিয়াস অবস্থা হতো!

এই অসম্ভব ব্যাপারটা কী করে হচ্ছে বল তো! তুই আমার পাশে দাঁড়িয়ে এক ঘাটে জল খাচ্ছিস? প্রবাদটাও ভুলে গেলি?
পাশে তাকায়া দেখেন, চিনতে পারেন কি না! উনি থাকলে দুনিয়ার সব অসম্ভবই সম্ভব হইয়া যায়। হাম্বা!
আপনারা শিক্ষিত ও ভদ্র দেখে কাউকে ভোট দিবেন। যাকে দিয়ে দেশের উপকার হবে, জনগণের উপকার হবে। আমি আন্ডার মেট্রিক মানুষ, তার ওপর চুরি-ডাকাতি-চাঁদাবাজির মতো খারাপ অভ্যাস আছে। আমাকে ভোট দিবেন না, পিলিজ।

এ কী শুনছি, এ তো রীতিমতো অসম্ভব!
এই জন্যই তো সম্ভব! পাশে কে দাঁড়িয়ে আছে দেখো।

দৈত্য সাহেব, আমার উচ্চারণে সমস্যা, উচ্চারণ ঠিক করে দেন।
মিস্টার, এটার জন্য তো জলিল ভাই আছেন!
উচ্চারণ! সেটা আবার কী?
ই বাড়ির মালিক আমি, কিন্তু এ তো ক্ষণস্থায়ী। মানুষের সঙ্গে সম্পর্কটাই তো আসল। আমি এ দেশের নাগরিক, সরকারি হিসাবের বাইরে এক টাকাও বেশি বাড়িভাড়া নিব না।
বলেন কী! এ তো রীতিমতো অসম্ভব!
অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ।
