বেসরকারি আবাসিক প্রকল্প সানোয়ারা সিটির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেসরকারি আবাসিক প্রকল্প সানোয়ারা সিটির শুভ উদ্বোধন হয়েছে ২০ মে। চান্দগাঁওয়ের অনন্যা আবাসিক এলাকার পাশে শিল্পপ্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের এ প্রকল্পের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফছারুল আমীন নগরের ক্রমবর্ধমান আবাসনসংকট নিরসনে সানোয়ারা গ্রুপের এ উদ্যোগের প্রশংসা করেন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক, খেলার মাঠসহ চান্দগাঁও অনন্যা আবাসিক এলাকার পাশে বেসরকারি উদ্যোগে আবাসিক এলাকা প্রতিষ্ঠা করে নাগরিকদের আবাসন সুবিধা দেওয়ার মতো মহৎ কাজে এগিয়ে আসার জন্য তিনি সানোয়ারা গ্রুপকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ‘প্রকল্পে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে যেখানে এ আবাসিক এলাকার সন্তানদের পাশাপাশি এলাকার জনসাধারণের সন্তানেরাও লেখাপড়ার সমান সুযোগ পাবে। এ সিটি হবে ক্লিনিক, খেলার মাঠ, শপিংমল ও সব নাগরিক সুবিধাদি সম্পন্ন একটি সুপরিকল্পিত আবাসিক এলাকা।’ সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক (মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন) দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পিয়ার মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বোরহান উদ্দিন মোহাম্মদ। উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুবুল হক মিয়া, শফিকুল হাসান, মাহবুব মিন্টু, আব্দুল হান্নান, আসিফ খানসহ সানোয়ারা গ্রুপের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।