বেসরকারি খাতকে শক্তিশালী করবে নতুন প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশন উপপ্রধান ফ্রেডারিক মাদ্যুরা
চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশন উপপ্রধান ফ্রেডারিক মাদ্যুরা

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশন উপপ্রধান ফ্রেডারিক মাদ্যুরা বলেছেন, নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন না হলে বেসরকারি পর্যায়ে ব্যবসায়িক উদ্যোগ সফল হবে না। সৃজনশীল উদ্ভাবন একটি উদ্যোগকে সফল করে তুলবে, যার মাধ্যমে অর্থনীতিও মজবুত হবে। ২১ এপ্রিল সকাল ১০টায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘হরাইজন ২০২০, গবেষণাগার থেকে বাজার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে হরাইজন ২০২০ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক কাউন্সিল, গবেষণা এবং উদ্ভাবনা প্রধান ডেনিস ড্যামবোইস। সেমিনারে সভাপতিত্ব করেন চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইরশাদ কামাল খান। সেমিনারে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ১০০ জনের বেশি গবেষক অংশ নেন। সেমিনার সঞ্চালনা করেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক উপদেষ্টা জিল্লুল হাই রাজী।
ইউরোপীয় ইউনিয়নের মিশন উপপ্রধান ফ্রেডারিক মাদ্যুরা বলেন, বেসরকারি এবং ব্যক্তিগত বিনিয়োগকে উৎসাহিত করতে হরাইজন ২০২০ নামের প্রকল্প হাতে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রকল্পটির মূল লক্ষ্য হলো মৌলিক উদ্ভাবনে সহায়তা করা, যাতে বেসরকারি বিনিয়োগ সফল হয়। চট্টগ্রামে চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়নের এ উদ্যোগের সহযোগী।
সভাপতির বক্তব্যে ইডিইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) ইরশাদ কামাল খান বলেন, এই প্রকল্পের মাধ্যমে নতুন দিকনির্দেশনা বেরিয়ে আসবে।