বেসরকারি গণগ্রন্থাগার সমিতির চট্টগ্রাম জেলা কমিটি গঠন
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি, চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রামের সমন্বয়ক অধ্যাপক আবদুল আলিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আশরাফুল আলম ছিদ্দিক। সাতকানিয়া চরতী গণপাঠাগারের সভাপতি কে এম নজমুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম, চট্টগ্রাম বিভাগীয় গ্রন্থাগারিক মো. হামিদুর রহমান। সম্মেলনে কে এম নাজমুল হক সিকদারকে সভাপতি ও অত্যুৎ কুমার দেকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য কর্মকর্তা হলেন সহসভাপতি মো. রেজাউল করিম ও এম এন হাসান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন ও মো. জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, অর্থ সম্পাদক বিশুময় দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আহসান উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।