বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সম্মেলন
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলন মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ১১ জুন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। অতিথি ছিলেন কবি আবুল মোমেন, শহীদজননী বেগম মুশতারি শফি। বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির প্রধান উপদেষ্টা ফজলে রাব্বি এবং সমিতির সভাপতি মো. ইসহাক। প্রধান অতিথি আবু সুফিয়ান বেসরকারি গণগ্রন্থাগারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, গ্রামে গ্রামে পাঠাগার গড়ে তুলে ডিজিটাল বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে হলে দেশের জনগণকে পাঠাগারমুখী করতে হবে।সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৫৭টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির ১৩ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।