বেসরকারি বিশ্ববিদ্যালেয় স্থাপত্য

নতুন কিছু সৃষ্টি করতে সরঞ্জাম যতই মজুত থাকুক না কেন, সব সময় তার আগে একটি রূপরেখার প্রয়োজন হয়। স্থাপনার ক্ষেত্রে যে রূপরেখা তৈরি করে দেন একজন স্থপতি বা আর্কিটেক্ট। ভবন তৈরি দিয়ে মূলত স্থাপত্যবিদ্যার চর্চা শুরু হলেও বর্তমানে ভবনসহ যেকোনো স্থাপনার নকশা, গঠনশৈলী ও রূপকল্প নিয়েই কাজ করে থাকে স্থাপত্যবিদ্যা বা আর্কিটেকচার। ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে শিল্পের অদ্ভুত এক মিশেলের জন্য তরুণদের পছন্দ ও আগ্রহের তালিকায় আর্কিটেকচারের স্থান সব সময়ই শীর্ষে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমানতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও আর্কিটেকচার পড়ানো হচ্ছে।
কাজের ক্ষেত্র
মূলত ভবন নির্মাণের নকশা ও পরিকল্পনাই স্থপতিদের কাজ হলেও বর্তমানে তা শুধু ভবন নির্মাণেই সীমাবদ্ধ নেই। ইন্টেরিয়র ডিজাইনিং থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন হাউসেই বর্তমানে প্রথম পছন্দ একজন আর্কিটেক্ট। বড় বড় নির্মাতা কোম্পানি ও মঞ্চ নির্মাণ, অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনা, চলচ্চিত্রের শিল্প নির্দেশনা ইত্যাদি অনেক কাজে আর্কিটেক্টদের ভূমিকা যোগ করা হয়। এ ছাড়া বিনোদন পার্ক নির্মাণের মতো বড় বড় প্রজেক্ট পরিকল্পনায়ও আর্কিটেক্টদের প্রয়োজন হয়েই থাকে।
বাংলাদেশে যেসব বেসরকাির বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যা পড়ানো হচ্ছে সেগুলো হলো-আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ ও স্টেট ইউনিভার্সিটি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ওয়েবসাইটগুলোতে:
আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: www.aust.edu
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়: www.uap-bd.edu
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়: www.northsouth.edu
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ: www.aiub.edu
ব্র্যাক বিশ্ববিদ্যালয়: www.bracuniversity.ac.bd
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়: stamforduniversity.edu.bd
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়: www.seu.ac.bd
প্রাইমএশিয়া ইউনিভার্সিটি: www.primeasia.edu.bd
বাংলাদেশ ইউনিভার্সিটি: www.bu.edu.bd
লিডিং ইউনিভার্সিটি: www.lus.ac.bd
শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি: www.smuct.edu.bd
স্টেট ইউনিভার্সিটি: www.sub.edu.bd