বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে
দেশে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে থাকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য মতে, দেশে ৫৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। বিভিন্ন সূত্র থেকে দেখা যাচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রায় অর্ধেক বিশ্ববিদ্যালয় সফলভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। যেগুলো ভালো করছে, তাদের মধ্যে থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য দেওয়া হলো। উচ্চমাধ্যমিকের পর যাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাঁদের জন্য এসব তথ্য সহায়ক হতে পারে।নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৯৯২)দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের প্রতিষ্ঠা ১৯৯২ সালে। এ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসে ইন্টারন্যাশনাল বিজনেস (আইএনবি), মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম), ইকোনমিকস, বিজনেস পলিসি অ্যান্ড স্ট্যাটেজি (বিপিসি), ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এই ছয়টি বিষয়ের ওপর বিবিএতে মেজর করা যায়। ইন্টার্নির চার ক্রেডিটসহ মোট ১২৪ ক্রেডিট সম্পন্ন করতে হয়। এ ছাড়া স্কুল অব আপ্লাইড সায়েন্স, স্কুল অব লাইফ সায়েন্স, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে কম্পিউটার সায়েন্স (সিএস), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিইজি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্র্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), এনভায়রনমেন্টাল সায়েন্স (ইএস) ও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (ইএম), ইকোনমিকস, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিসহ আরও বেশ কিছু বিষয়ের ওপর স্নাতক সম্পন্ন করা যায়। এগুলোর প্রতিটিতেই ১২৮ থেকে ১৩২ ক্রেডিট সম্পন্ন করতে হবে। তবে আর্কিটেকচারের ক্ষেত্রে ১৭২ ক্রেডিট সম্পন্ন করতে হবে। বিশ্বের বেশ কিছু বড় বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে এখানে।প্রতি ক্রেডিটের জন্য খরচ হবে চার হাজার ৫০০ টাকা। এ ছাড়া ভর্তি ফি ২০ হাজার এবং প্রতি সেমিস্টারে ল্যাব, লাইব্রেরি ও উন্নয়ন ফি দিতে হবে চার হাজার টাকা। অর্থ্যাৎ বিবিএ-র ক্ষেত্রে প্রায় ৬ লাখ ২৬ হাজার, আর্কিটেকচারের ক্ষেত্রে প্রায় ৯ লাখ এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা করে খরচ হবে। বছরে চার মাস করে তিনটি সেমিস্টারে তিনবার ভর্তি পরীক্ষা নেওয়া হয় এখানে। ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ-৩.৫ থাকতে হবে। অথবা ‘ও’ লেভেলে ২.৫ এবং ‘এ’ লেভেলে ২.০ থাকতে হবে। মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। একজন ভর্তিচ্ছু পরীক্ষার্থী দুবারের বেশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।www.northsouth.edu ফোন: ৮৮৫২০০০ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ—আইইউবি (১৯৯৩)বিবিএ, ইকোনমিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), পপুলেশন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ইংলিশ, ল্যান্ড অ্যান্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসহ বেশ কিছু বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে এখানে।প্রতি ক্রেডিটের জন্য খরচ হবে ৪০০০ টাকা। ভর্তি ফি ১৫,০০০ টাকা। সে হিসেবে এখানে অনার্স শেষ করতে মোট খরচ ৫ লাখ ৫০ হাজার থেকে প্রায় ৬ লাখের মধ্যে।এখানে ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।বছরে তিনটি সেমিস্টার। দুটি সেমিস্টার চার মাস করে এবং অন্যটি দুই মাসের। বছরে তিনটি সেমিস্টারে তিনবার ভর্তি পরীক্ষা নেওয়া হয় এখানে। www.iub.edu.bdফোন: ৮৪০১৬৪৫-৫২, ৮৪০৯৮৮৪৪৯৮,আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ—এআইইউবি (১৯৯৪)সিএসই, সিএস, সিআইএস, সিএসএস, সিএসএসই, এসই, ইইই, সিওইর ক্ষেত্রে ১৩০ থেকে ১৪৫ ক্রেডিট সম্পন্ন করতে হয়। বিবিএর ক্ষেত্রে ১২৩ ক্রেডিট সম্পন্ন করতে হয়। এছাড়া আর্কিটেকচারের জন্য প্রয়োজন হয় ১৭৫ ক্রেডিট। বছরে তিনটি সেমিস্টারে তিনবার ভর্তি পরীক্ষা নেওয়া হয় এখানে। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ৩.০ ও মোট ৬.৫ জিপিএ থাকতে হবে। বিবিএ, আর্কিটেকচারের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ২.৭৫ ও মোট ৬.০ জিপিএ থাকতে হবে। আর্টস ও সোশ্যাল সায়েন্সের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ২.৭৫ ও মোট ৫.৫ জিপিএ থাকতে হবে। ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে বৃত্তির ব্যবস্থা রয়েছে। ক্রেডিট-প্রতি খরচ চার হাজার টাকা। এছাড়া ভর্তি ফি ১৫০০০ এবং উন্নয়ন ফি ৮০০০, স্টুডেন্ট এক্টিভিটি ফি ৮০০০, ল্যাবেরটরি ২০০০ এবং অন্যান্য ফি ১৫০০ টাকা করে লাগবে। অর্থাৎ বিবিএর জন্য প্রায় ৫ লাখ ৭০ হাজার, আর্কিটেকচারের জন্য প্রায় ৭ লাখ এবং অন্যান্য বিষয়ের জন্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার খরচ হবে। এই বিশ্ববিদ্যালয় থেকেও দেশের বাইরের কিছু বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। www.aiub.eduফোন: ৮৮১১৭৪৯, ৮৮১৫৩৮৬-৭আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (১৯৯৫)এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বছরে মোট দুটি সেমিস্টার। সিএসই, সিআইভির ক্ষেত্রে চার লাখ ৭৪ হাজার, ইটিই, আইপিই, টেক্সটাইলে পাঁচ লাখ ১৩ হাজার, বিবিএতে চার লাখ ১০ হাজার, আর্কিটেকচারের ক্ষেত্রে ছয় লাখ ১২ হাজার ৫০০ টাকা খরচ হবে। আর্কিটেকচার ব্যতীত অন্য সব বিষয়ে প্রতিবছর দুটি করে চার বছরে মোট আটটি সেমিস্টার সম্পন্ন করতে হয়। শুধু আর্কিটেকচারে বছরে দুটি করে পাঁচ বছরে মোট ১০টি সেমিস্টার সম্পন্ন করতে হবে। মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে এখানেও। www.aust.eduফোন: ৯৮৬০৭৭৭, ৯৮৬০৭৭৯ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (১৯৯৬)কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) পাঁচ লাখ ৭৩ হাজার (১৪০ ক্রেডিট), ফার্মেসি ছয় লাখ ৩৭ হাজার (১৫৮ ক্রেডিট), ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) পাঁচ লাখ ৭৩ হাজার (১৪০ ক্রেডিট), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) পাঁচ লাখ ৭৩ হাজার (১৪০ ক্রেডিট), বিবিএ চার লাখ ৮১ হাজার (১২৩ ক্রেডিট), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) পাঁচ লাখ ৭৩ হাজার (১৪০ ক্রেডিট), ইংলিশ (১২৩ ক্রেডিট) তিন লাখ ৯৭ হজার, ইকোনমিকস (১২৩ ক্রেডিট) চার লাখ তিন হাজার ৪০০ টাকা করে খরচ হবে। ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ-২.৫ থাকতে হবে। বছরে চার মাস করে মোট তিনটি সেমিস্টারে তিনবার ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এখানে মেধার ভিত্তিতে বৃত্তির ব্যবস্থা রয়েছে। দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে। www.ewu.bd.eduফোন: ৮৮১১৩৮১, ৯৮৮২৩০৮ব্র্যাক ইউনিভার্সিটি (২০০১)ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএ, কম্পিউটার সায়েন্স (সিএস), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), এলএলবি, ইকোনমিকস, ইংলিশ, পদার্থ, গণিত, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজিতে ১২০ থেকে ১৩৬ ক্রেডিট সম্পন্ন করতে হবে। এ ছাড়া ফার্মেসিতে ১৭২ ও আর্কিটেকচারে ১৯৯ ক্রেডিট সম্পন্ন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ‘রেসিডেনসিয়াল সেমিস্টার’ নামে একটি সেমিস্টার রয়েছে। যেখানে পুরো চার মাস সাভারে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে থাকতে হয়। ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ২.৫ এবং মোট ৬.০ জিপিএ থাকতে হবে। অথবা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে পৃথকভাবে ২.৫ থাকতে হবে। ভর্তি পরীক্ষায় ভালো ফল করতে পারলে বৃত্তির ব্যবস্থা রয়েছে। সকল বিষয়ের ক্রেডিট প্রতি খরচ পরবে ৪৫০০ টাকা। শুধু আর্কিটেকচারের কিছু কিছু কোর্সে ক্রেডিট প্রতি ৫৫০০ টাকা করে খরচ পড়বে। এছাড়া ভর্তি ফি ১২,০০০ এবং প্রতি সেমিস্টারে ল্যাব, লাইব্রেরি ও উন্নয়ন ফি দিতে হবে মোট ২৮৫০ টাকা। অর্থাৎ আর্কিটেকচারের ক্ষেত্রে প্রায় ৯ লাখ ৫০ হাজার, ফার্মেসিতে প্রায় ৯ লাখ এবং অন্যান্য বিষয়ের জন্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা থেকে, ৬ লাখ ৯০ হাজার টাকা খরচ হবে। বছরে চার মাস করে মোট তিনটি সেমিস্টারে তিনবার ভর্তি পরীক্ষা নেওয়া হয় এখানে। বিশ্বের বেশ কিছু বড় বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে এখানে। www.bracuniversity.ac.bdফোন: ৮৮৫৩৯৪৮, ৮৮৫৩৯৪৯ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস—ইউল্যাব (২০০৪)বিবিএ ১৩৫ ক্রেডিট, ইংলিশ ১২৬ ক্রেডিট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ১৪০ ক্রেডিট, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ১৪৭ ক্রেডিট, মিডিয়া স্টুডিও অ্যান্ড জার্নালিজমে ১২৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়। বিবিএতে এক লাখ ৩৫ হাজার, ইংলিশে তিন লাখ ৬৫ হাজার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) চার লাখ ৮০ হাজার ৬৬০, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) মোট খরচ পাঁচ লাখ ৩৫ হাজার ৬৬০, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) চার লাখ ৯১ হাজার ৮৮০ টাকা করে খরচ হয়।ইউল্যাবে ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ-২.৫ থাকতে হবে। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলেও ন্যূনতম ২.৫ করে থাকতে হবে। ভর্তি ফরম পাওয়া যাবে ওয়েবসাইটে।www.ulab.edu.bd ফোন: ০১৭১৩০৯১৯৩৪আরও কিছু বিশ্ববিদ্যালয়ের ঠিকানাইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি www.uiubd.com ফোন: ৯১১৮২১৩, ৯১২৫৯১২-৬ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিwww.daffodilvarsity.edu.bd০১৭১৩৪৯৩০১১, ৯১৩৮২৩৪-৫স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিwww.stamforduniversity.edu.bd৮১৫৩১৬৮-৯, ৮১৫৬১২২-৩নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশwww.nub.ac.bd ৯১১০২৯৩, ৯১১০৭২৩প্রাইমএশিয়া ইউনিভার্সিটিwww.primeasia.edu.bd৮৮২৫১৫৫, ৮৮৫৩৩৮৬স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশwww.subd.net ০১৭৪২২৮৯০০, ৮১৫১৭৮১দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকwww.uap-bd.edu ৯৬৬৪৯৫৩, ৮৬২৯৩৬৮ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) www.uoda.edu.bd ৯১৪৫৭৪১এ ছাড়া সব বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ঘুরে দেখতে পারেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট। www.ugc.gov.bd