বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রতিষ্ঠিত বেসরকারি ব্যাংক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগ করবে। ওই পদে ব্যাংকটিতে যাঁরা সদ্য স্নাতক পাস করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বয়স হতে হবে অনূর্ধ্ব ত্রিশ বছর। নিয়োগপ্রাপ্তদের ঢাকার বাইরে দেশের যেকোনো শাখা অফিসে কাজ করতে হবে। সফলভাবে ট্রেইনি পর্যায় উত্তীর্ণদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার হিসেবে পদায়ন করা হবে।
সম্পূর্ণ অনলাইনভিত্তিক আবেদন প্রক্রিয়া ব্যবস্থাপনায় ব্যাংকটির সহযোগী হিসেবে কাজ করছে চাকরি ডট কম। আগামী ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত www.chakri.com ভিজিট করে পদটির জন্য আবেদন করতে পারেন।