বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো চট্টগ্রামের বেসরকারি শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন এখনো পাননি। ফলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের নেতারা। এক বিবৃতিতে তাঁরা অবিলম্বে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বেতন একসঙ্গে পরিশোধ করার জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। প্রতিমাসের বেতন নিয়মিত পাওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবিও জানান তাঁরা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সৈয়দ লকিতুল্লাহ, মহানগর শাখার সভাপতি এমদাদুল আলম, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো প্রমুখ। বিজ্ঞপ্তি।