প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করা ও ১৭ দফা বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। দুই দিনের এ কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ সমাবেশ গত মঙ্গলবার আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মদন চন্দ্র ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি।সভায় বক্তব্য দেন সামসাদ ছাত্তার, হামিদুল আলম, বখতেয়ার মাহমুদ, আবুল কালাম চৌধুরী, কামাল উদ্দিন, নুরুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী।