বোধন আবৃত্তি স্কুলের ৪৪ তম কোর্সে ভর্তি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোধন আবৃত্তি স্কুলের ৪৪ তম আবৃত্তি কোর্সে ভর্তি চলছে। এই কোর্সে থাকছে শুদ্ধ উচ্চারণের তত্ত্ব ও প্রয়োগ, জিহ্বা ও চোয়ালের ব্যায়াম, মনসংযোগ, মাইক্রোফোনের প্রায়োগিক ব্যবহার, ছন্দ, কবিতার ভাব ও রস, অনুষ্ঠানে উপস্থাপনা, সংবাদ পাঠ, টিভি রিপোর্টিং, শ্রুতি নাটক ও কবিতার নির্মাণ ও প্রয়োগ।
সমাবর্তনে আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে সনদ গ্রহণ করবেন শিক্ষার্থীরা। প্রশিক্ষক হিসেবে ক্লাস পরিচালনা করবেন ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট সাহিত্যিক, কবি ও আবৃত্তি শিল্পীরা। শিশু বিভাগ ও বড়দের ক্লাস আলাদাভাবে পরিচালিত হয়ে থাকে। ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই। ভর্তির আবেদনের জন্য মুঠোফোনে (০১৯১২–৯০৮৭৩৭, ০১৭১৮০–০৪০৩৩, ০১৮১৯–৩৩২৪৫৪, ০১৮১৭–৭১৯০১৭) যোগাযোগ করা যাবে।